রামপালে দুর্বৃত্তদের গুলিতে বিএনপির নেতা নিহত

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৯, ১০:০০ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।

দুর্বৃত্তদের গুলিতে আহত বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উজলকুড় ইউনিয়ন পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান খাজা মইনউদ্দিন আখতার।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামপালের ভরসাপুর বাজারে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা, বলে জানায় স্থনিয়রা।

দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আখতার মাটি পড়ে গেলে তাকে সেখান থেকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালে যাবার পথে তিনি মারা যান মইনউদ্দিন, বলে যানায় নিহতের স্বজনেরা।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের  রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, ‘দুর্বৃত্তদের ছোড়া গুলিতে একজন আহত হয়েছেন শুনেছি, তাকে আহত অবস্থায় খুলনায় নেওয়া হয়েছে। তবে মারা গেছেন কিনা এই মুহূর্তে বলতে পারছি না।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে ইস্পষ্ট কোন বক্তব্য পাওয়া যায় নাই।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ