রামপাল (বাগেরহাট) প্রতিনিধি ॥
রামপালে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা ও সেমিনারের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপ-মন্ত্রী হাবিবুন নাহার।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক মোঃ আফতাব উদ্দিনের সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন।
ফলদ বৃক্ষ মেলা ও সেমিনারে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোতাহার হোসেন প্রমুখ।
You must be logged in to post a comment.