রামপালে জাতীয় শিক্ষা সপ্তাহ -২০১৯ এ শ্রেষ্ঠ পেড়িখালী পি.ইউ. মডেল মাধ্যমিক বিদ্যালয়

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৩ মার্চ, ২০১৯, ৯:০৫ অপরাহ্ন

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥

রামপাল উপজেলার পেড়িখালী পি.ইউ, মড়েল মাধ্যমিক বিদ্যালয় শ্রেষ্ঠ বিদ্যালয়ে নির্বাচিত হয়েছে।

বুধবার (২০ মার্চ) রামপাল উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে ১২টি তে শ্রেষ্ঠত্ব পায় এ বিদ্যাপিঠ।

তারমধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ গার্লস ইন স্কাউট শিক্ষক- ইসমাত আরা খানম, শ্রেষ্ঠ শিক্ষার্থী এম আবিদ হাসান-৯ম, শ্রেষ্ঠ গার্লস ইন স্কাউট নাদিয়া ইসলাম অর্পি ৯ম, ক বিভাগে- হামদ নাত হালিমা খাতুন, জারীগান তানিয়া খাতুন, একক অভিনয় বায়তুল্লাহ শেখ ।

খ বিভাগে রচনা প্রতিযোগিতায় সেবাজিত রায় ১০ম, কবিতা আবৃত্তি তাকিয়া সুলতানা, লোক সংগীত ইষিতা রায়, বিতর্ক প্রতিযোগিতায় এম আবিদ হোসেন, জারীগান ইষিতা রায়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাজান মিয়া বলেন, একটি প্রতিষ্ঠান অনেক বিষয়ে প্রথম হয়ে তাদের শ্রেষ্ঠত্ব অর্জন করা আমি পরিচালনা পর্ষদ, শিক্ষকবৃন্দ  এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানাই এবং প্রতিষ্ঠান হিসাবে সকল বিভাগে তাদের এ বিজয় ধরে রাখার জন্য প্রচেষ্টা অব্যহত থাকবে বলে আমি আশাবাদি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ