এম.এ সবুর, রামপাল, বাগেরহাট॥
সারাদেশের ন্যায় রামপালে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষ্যে ১৯ জুলাই ২০১৮ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আরহাজ্ব শেখ আঃ ওহাব, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্যা আঃ রউফ, উপজেলা যুবলীগের সভাপতি নুরুল হক লিপন প্রমুখ।
এর পূর্বে বুধবার মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলন উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
You must be logged in to post a comment.