রামপাল (বাগেরহাট) প্রতিনিধি ॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনে ২০ দলীয় ঐক্যজোটের পদপ্রার্থী এ্যাডভোকেট মোঃ আঃ ওয়াদুদ শেখ এর সাথে রামপাল উপজেলা ছাত্রদল ও ছাত্র শিবিরের এর নেতৃবৃন্দের সাথে মতবিনিমিয় সভা করেছেন।
উপজেলা ছাত্রদলের সভাপতি মল্লিক জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে সোমবার (১৭ ডিসেম্বর) বিকালে প্রার্থীর বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অত্র আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট মোঃ আঃ ওয়াদুদ শেখ, মল্লিক আঃ হাই, শরাফাত হোসেন, মুজিবর জোয়ারদার মেহেদী হাসান মিন্টু, জিহাদুজ্জামান, শিবিরের জেলা সভাপতি ইসাদুল হক, সেক্রেটারী মাহফুজুল্লাহ মিরাজ, ছাত্রদল নেতা মেহেদী হাসান, গৌরম্ভা ইউনিয়ন ছাত্রদল সভাপতি লিটন প্রমুখ।
You must be logged in to post a comment.