রামপালে চেয়ারম্যান পদে একজন ভাইস চেয়ারম্যান পদে দুইজন করে মনোনয়ন পত্র জমা

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৪ মার্চ, ২০১৯, ৮:৩৯ অপরাহ্ন

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে  চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী শেখ মোয়াজ্জেম হোসেন একাই মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

পূরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি নূরুল হক লিপন, সম্মিলিত সর্বদলীয় ঐক্যজোটের ব্যানারে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আলহাজ্ব মেহেদী হাসান মিন্টু।  মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান মোসাম্মাৎ হোসনেয়ারা মিলি ও উপজেলা মহিলা লীগের সভানেত্রী অধ্যাপিকা মোসাম্মাাৎ ছায়রা খাতুন।

সোমবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে তিন পদের বিপরীতে ৫ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার শেখ জাকারিয়া।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ