রামপালে খাল পুনঃ খননে কৃষকের ৫০ লক্ষ টাকার ক্ষতি ক্ষতিপুরণ দাবি

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮, ৩:৪৬ অপরাহ্ন

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি ॥

মোংলা ঘষিয়াখালী চ্যানেল সংলগ্ন সরকারি খাস খালে পানি প্রবাহ বৃদ্ধির জন্য পুনঃ খনন করায় শত শত মূল্যবান ফলদ ও বনজ গাছ কেটে ও উপড়ে ফেলে এবং মৎস্য ঘের ক্ষতিগ্রস্থ করায় ক্ষতিপুরণ চেয়ে আবেদর করেছেন ক্ষতিগ্রস্থ  কৃষক মাতিন মোল্যা।

রামপাল উপজেলা নির্বাহী  কর্মকর্তা বরাবর লিখিত আবেদনে তিনি জানান, মোংলা ঘষিয়াখালী চ্যানেল সংলগ্ন রোমজাইপুর এলাকায় ভারানিয়া (চামারখালী) খাল খননের সময় ওই গ্রামের মৃত শাহাবুদ্দিন মোল্যার পুত্র মোঃ আঃ মাতিন মোল্যার পৈত্রিক সূত্রে প্রাপ্ত ছোটকাটালি মৌজার ৪৭০ নং খতিয়ানের ১৭০ ও ১৭১ দাগের উপর ২.৫৮ একর জমির উপর বাগানবাড়ি ও মৎস্যঘেরের একাংশ সংশ্লিষ্ট ঠিকাদার খনন যন্ত্র দ্বারা গাছ-পালা উপড়ে ফেলে ও গুড়িয়ে দেয়। এতে মৎসঘেরেরও ব্যাপক ক্ষতি হয়। লিখিত অভিযোগে তিনি জানান, তার বাগানে থাকা মূল্যবান মেহগনি, বেল, নিম, গাব, আম, জাম, নারকেল, লেবু, সিরিস, ছফেদাসহ বিভিন্ন প্রজাতির ১২ শত ৪০ টি গাছ উপড়ে ও গুড়িয়ে নষ্ট করা হয় এবং মৎস্যঘেরের ব্যাপক ক্ষতি হয়। এতে তার প্রায় ৫০ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল এর সাথে কথা বলার জন্য তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে ও তাকে পাওয়া যায়নি। বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের এসও মোঃ আবু হানিফের সাথে কথা হলে তিনি জানান, আমি নতুন এসেছি বিস্তারিত কিছু জানিনা। বাগেরহাটের পাউবো’র নির্বাহী প্রকৌশলী এসএম রিফাত জামিলের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আবেদনকারী যদি প্রকৃতভাবে ক্ষতিগ্রস্থ হন তবে ক্ষতি নির্ধারণ পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ