রামপালে কুমির আতঙ্কে এলাকাবাসীরা…বন বিভাগের নজর নেই

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮, ১:০০ পূর্বাহ্ন
সুচতুর কুমিরটি এক ঘের থেকে অন্য ঘেরে অবাধ বিচরণের কারণে শঙ্কিত ঘের মালিকেরা.....

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি ॥

রামপাল উপজেলার সদর ইউনিয়নেরর চেয়ারম্যান এলাকায় একাধিক মৎস্য ঘেরে কুমিরের উপস্থিতিকে কেন্দ্র করে এলাকাবাসীর মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। আটকে পড়া কুমিরটি এলাকার বিভিন্ন সময়ে বিভিন্ন মৎস্য ঘেরে অবস্থান নিতে নেখছে ঘের মালিকেরা।

এলাকাবাসী জানান, রামপালের সদর ইউনিয়নের চেয়ারম্যান মোড় এলাকার জনৈক আজম শেখের মৎস ঘেরে এলাকাবাসী প্রথমে কুমিরটিকে দেখে পায়। এরপর তারা শ্যালো মেশিনের সাহায্যে পুকুরটির পানি শুকাতে গেলে কুমিরটি পালিয়ে পার্শবর্তী তার ভাই আরিফ শেখের মৎস ঘেরে অবস্থান নেয়। এরপর থেকে এলাকাবাসী একাধিকবার কুমিরটি ধরার চেষ্টা তদবির করলেও সুচতুর কুমিরটি এক ঘের থেকে অন্য ঘেরে অবাধ বিচরণের কারণে শঙ্কিত ঘের মালিকেরা।

একাধিকবার কুমিরটিকে আটক করতে ব্যর্থ হয়েছেন এলাকাবাসী। একই এলাকার আর এক বাসিন্দা মাহবুব হোসেন জানান, প্রায় প্রতিদিনই কুমিরটি বিভিন্ন স্থানে মানুষের বাড়িতে হামলা চালিয়ে হাস-মুরগী ধরে খাচ্ছে। এমনকি কুমিরের আক্রমণ হতে রেহাই পাচ্ছে না গবাদি পশুও।

এ বিষয় জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য আবু তাহের অন্যদৃষ্টি’কে জানান, একটি কুমির বিভিন্ন মৎস্য ঘেরে আশ্রয় নিয়েছে বিসটি আমি জানতে পেরেছি।

এ ব্যাপারে বনবিভাগকে একাধিকবার জানানো সত্ত্বেও তারা কুমিরটি ধরতে কিংবা উদ্ধারে কোন পদক্ষেপই নেয়নি। তবে কুমিরটির উদ্ধারে বনবিভাগ কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান এই ইউপি সদস্য।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ