রামপালে কলেজ ছাত্রী কু-প্রস্তাবে রাজী না হাওয়ায় ভকাটের হামলায় ছাত্রী আহত: থানায় মামলা

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯, ১০:১৮ অপরাহ্ন

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের রামপালে কলেজ পডুয়া ছাত্রী (১৯) কে উত্যাক্তের প্রতিবাদে মারপিট করার ঘটনায় রোববার রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

থানা পুলিশ ভিকটিমের জবানবন্দি রেকর্ড করেছে। তবে এ ঘটনায় অভিযুক্তদের কাউকে আটক করতে পারেনি পুলিশ। প্রতিবাদি ওই কলেজ ছাত্রীকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, উপজেলার শ্রীকলস গ্রামে রেজাউল সরদারের কন্যা ও সুন্দরবন মহিলা কলেজের ২য় বর্ষের ছাত্রী কলেজে আসা যাওয়ার পথে একই এলাকার মৃত মান্নাফ সরদারের পুত্র এবাদুর সরদার (২২) দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব ও উত্যাক্ত করে আসছিল।

শনিবার (২৮ ডিসেম্বর)  সকাল ৯টায় কলেজে আসার পথে শ্রীকল প্রাথমিক বিদ্যালয়ের কাছে পথ গতিরোধ করে কু-প্রস্তাব দেয়। এর প্রতিবাদ করায় ওই ছাত্রীকে বেধড়ক কিলঘুষি মেরে আহত করে। এরপর একই দিন ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তার বড় ভাই ইমদাদুলসহ ইবাদুল দা ও লাঠি নিয়ে হামলা চালায়। এসময় ভিকটিমের ভাই রমজান সরদার প্রতিবাদ করলে তাকেও মারপিট করে ভকাটেরা।

ব্যাপারে রামপাল থানার ওসি মোঃ দেলোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দায়িদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে সাংবাদিক দের যানান

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ