রামপালে উপ-মন্ত্রী হাবিবুন নাহারকে ছাত্রলীগের সংবর্ধনা

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৯, ৮:৩৫ অপরাহ্ন

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি ॥

একাদশ সংসদের নবগঠিত মন্ত্রী পরিষদের পরিবেশ ও বন মন্ত্রালয়ের উপ-মন্ত্রী হাবিবুন নাহারকে রামপাল উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে শুক্রবার (২৫ জানুয়ারি) সকাল ৯ টায় উপজেলা অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধরণ সম্পাদক শেখ সাদির সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপ-মন্ত্রী হাবিবুন নাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্যা আব্দুর রউফ, ভাইস চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোজাফফর হোসেন, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জামিল হাসান জামু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাওলাদার হাফিজুর রহমান, যুবলীগ সভাপতি নূরুল হক লিপন, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ফকির সিরাজুল আজম দারা,  মহিলা লীগ সভাপতি অধ্যাপিকা সায়েরা বেগম, শ্রমিকলীগ সভাপতি আশরাফুল আজম আকুনজী, সাধারণ সম্পাদক ফকির রবিউল ইসলাম, সেচ্ছাসেবক লীগ সভাপতি সর্দার বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক চয়ন মন্ডল প্রমুখ। এর পূর্বে  উপ-মন্ত্রী পেড়িখালী বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ টাকা ও ঢেউ টিন বিতরণ করেন এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি পেড়িখালী বাজারের ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শন করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ