রামপালে আ’লীগ অফিসে অগ্নিকান্ডের ঘটনায় আটক চার

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮, ৭:৫১ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।

রামপালে আওয়ামীলীগের অফিস অগ্নিকান্ডের  অভিযোগে জামায়াত-বিএনপির ১৪ নেতা-কর্মী ও অজ্ঞাত ২৫-৩০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

রামপাল থানা পুলিশ বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাতভর অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৪ জনকে আটক করে। পরে বাগেরহাট আদালতে প্রেরন করা হয়েছে বলে নিচ্ছিত করেছে রামপাল থানা নির্বাহী অফিসার লুৎফর রহমান। রামপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার সোনাতুনিয়া কদমদি এলাকায় আওয়ামীলীগের একটি নির্বাচনী কার্যালয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দেয়।

এ ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা আহাদ শেখ বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করেন। আটককৃতরা হলেন, উপজেলার কদমদি গ্রামের সৈয়দ আলীর পূত্র রেজাউল হাওলাদার (৪৫), শোলাকুড়া গ্রামের মৃত আমীর উদ্দিনের পুত্র শেখ আব্দুল কাদের (৬১), বর্ণি গ্রামের মহিউদ্দিন শেখের পূত্র খবির শেখ (৪৫) ও গিলাতলা গ্রামের সুলতান আহম্মেদের পূত্র শেখ মাসুদ পারভেজ (৪২)।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ