রামপালে আবারও নারী কেলেংকারীর অভিযোগ

নাজমুল হুদা
মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১, ৮:২১ অপরাহ্ন

বাগেরহাটের রামপালে হক সরদার (৫০) নামে এক নেতার বিরুদ্ধে নারী কেলেংকারীর অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় অতিষ্ঠ এলাকাবাসী প্রতিকার চেয়ে  গণস্বাক্ষর করে মঙ্গলবার সকালে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, উপজেলার চন্দ্রাখালী উত্তর পাড়ায় জনৈকা দুই মহিলা দীর্ঘ দিন ধরে অসামাজিক কার্যকলাপ করে আসছে।

ঘটনার দিন গত রবিবার রাতে ক্ষমতাশীন দলের নেতা হক সরদার ওই মহিলাদের বাড়িতে যায়। তাদের পার্শ্ববর্তী বাড়ীর জাহানারা বেগম প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়ে ঘটনা দেখে আশপাশের লোকজন ডেকে আনে।

এ সময় হক সরদার দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়রা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালেও তারা কোন প্রতিকার না করায় ভুক্তভোগীদের পক্ষে নজরুল সরদার রামপাল থানায় লিখিত অভিযোগ করেছেন। থানায় অভিযোগ দেওয়ার কথা শুনে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন অভিযুক্ত হক সরদার।

অভিযোগের বিষয়ে ভোজপাতিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কাজী জসিম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, এর একটি বিহিত হওয়া উচিৎ। অভিযুক্ত হক সরদারের মুঠোফোনে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে তার পাশে থাকা হাসত সরদারের কাছে ফোন ধরিয়ে দিলে হাসত বলেন, হক ওই রাত আড়াই/তিনটার দিকে ওই বাড়ির উঠানে একটি কাজে গিয়েছিল কিন্তু কোন খারাপ কাজে নয়।

এ বিষয়ে রামপাল থানার ওসি মো. মনজুরুল আলম জানান, আমি কোন অভিযোগের কপি পাইনি। অন্য কোন অফিসারের কাছে দিয়ে থাকলে আমি খোঁজ নিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ