রামপাল (বাগেরহাট) সংবাদদাতা।।
রামপালে আত্মসমার্পনকৃত বনদস্যু সোহাগ আকন এর নেতৃত্বে তার সহযোগীদের বিরুদ্ধে মৎস্যঘের দখল, হামলা ও লুটপাট ও মারপিটের ঘটনায় একজন আহত হয়েছেন। আহত আসফাক গাজী (৫২) কে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত এজাহার দাখিল হয়েছে। লিখিত এজাহারে জানা গেছে, উপজেলার পেড়িখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক সদস্য জাহাঙ্গির হোসেন হাওলাদারের বড়কাটালী গ্রামের পূর্ব বিলের সমবায় মৎস্যঘেরে শুক্রবার বেলা সাড়ে ১১ টায় একই এলাকার আত্মসমার্পনকৃত জলদস্যু/বনদস্যু সোহাগ আকন, শামীম শেখ, খোরশেদ শেখ, সবুজ আকন, সুরাট আকন, রিপন শেখ, সালাম শেখ, ইউছুফ আলী খান, রেজা খানসহ অজ্ঞাত ১০/১৫ জন মৎস্যঘের দখলের উদ্দেশ্যে হামলা করে।
এ সময় ঘেরের পাহারাদার আসফাক গাজী তাদের বাঁধা দিলে তাকে মারপিট করে গুরুতর আহত করে। ওই সময় মৎস্যঘেরের বাসায় রাখা নগদ ৬০ হাজার টাকা ও মালামালসহ প্রায় লক্ষাধীক টাকা লুট করে নেয়। খবর পেয়ে রামপাল থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেন।
এ বিষয়ে রামপাল থানার ওসি (তদন্ত)’র কাছে জানতে চাইলে তিনি অভিযোগ দাখিলের বিষয়টি নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্ব স্ব অবস্থানে সকলকে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কেউ আইন অমান্য করলে বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
You must be logged in to post a comment.