নাজমুল হক, রামপাল, বাগেরহাট ॥
রামপালের পেড়িখালী বাজারে আওয়ামী লীগ সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে দুই যুবক আহত হয়েছে। আহতরা হলেন, উপজেলার পেড়িখালী গ্রামের খবির মোল্যা পুত্র আজিম মোল্যা (২৫) ও সাতপুকুরিয়া গ্রামের আঃ হাকিমের পুত্র ইমদাদ (২৭)। আহতদের মধ্যে গুরুতর আহত আজিমকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকাবাসী ও আহতদের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, পেড়িখালী গ্রামের দলীয় কোন্দল ও পূর্ব শত্রুতার জের ধরে রবিবার রাত ৮ টার সময় উপজেলার পেড়িখালী বাজারের পুটিমাটি ব্রীজের উপর দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে কতিপয় দূর্বৃত্ত লোহার রড ও চাকু দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। রামপাল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। এঘটনায় কেউ কোন অভিযোগ বা মামলা করেননি বলে নিশ্চিত করেছেন ওসি (তদন্ত) এমডি তুহিন হাওলাদার।
You must be logged in to post a comment.