রামপাল (বাগেরহাট) প্রতিনিধি ॥
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে শেখ মোয়াজ্জেম হোসেনের দলীয় মনোনয়ন চুড়ান্ত হয়েছে।
এ উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীরা শনিবার (২ মার্চ) বিকাল ৫ টায় ফকিরহাটের কাটাখালী মোড় থেকে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে খুলনা-মোংলা মহাসড়ক হয়ে রামপাল সদরে প্রবেশ করে থানার মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হামিম নূরী, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নাসির উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহম্মেদ প্রিন্স প্রমুখ।
সমাবেশে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। দলীয় মনোনিত চেয়ারম্যান প্রার্থী শেখ মোয়াজ্জেম হোসেন বলেন, অতীতের ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আগামীতে এ উপজেলাকে সমৃদ্ধশালী উপজেলা হিসেবে গড়তে সকলের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
You must be logged in to post a comment.