রামপালে আওয়ামীলীগের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ : আটক ৫

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮, ৩:২২ অপরাহ্ন
বাগেরহাটে আওয়ামীলীগের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ....

মোঃ নাজমুল হুদা, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি ॥

রামপালে আওয়ামীলীগের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগে করা মামলার আরো এক আসামীকে আটক করেছে রামপাল থানা পুলিশ।

এ ঘটনায় গত ২দিনে মোট ৫ জনকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলো উপজেলার সোনাতুনিয়া গ্রামের মৃত দাউদ শেখের ছেলে আব্দুল ওহাব শেখ (৪৮)।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে একদল দুর্বৃত্ত উপজেলার সোনাতুনিয়া কদমদী এলাকায় আওয়ামীলীগের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা আহাদ শেখ বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করেন।

অন্যদৃষ্টি/এলিস হক

 

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ