রামপালে অসুস্থ বিএনপি নেতা মজনু’র খোঁজ খবর নিলেন ড. ফরিদুল ইসলাম        

বায়োজিদ, বাগেরহাট
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০, ৯:০১ অপরাহ্ন
রামপালে অসুস্থ বিএনপি নেতা মজনু'র খোঁজ খবর নিলেন ড. ফরিদুল ইসলাম        

রামপাল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মল্লিক মিজানুর রহমান মজনুর শারীরিক অসুস্থতার খোঁজ খবর নিয়েছেন বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

শনিবার  বেলা ১১ টায় উপজেলার ফয়লাস্থ তার বাসভবনে গিয়ে বিএনপির ওই নেতার পাশে কিছু সময় কাটান ও সুস্থতা কামনা করেন। এ সময় নেতা কর্মীরা তার সাথে ছিলেন। উল্লেখ্য, মিজানুর রহমান মজনু বেশ কিছু দিন ধরে হার্টসহ বিভিন্ন রোগে ভুগছেন।

এছাড়াও একই দিন বিকেলে তার বড়দিয়াস্থ বাসভবনে আগত উপজেলার পেড়িখালী ও ভোজপাতিয়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত নেতাকর্মীদের সাথে কুশল বিনিময়সহ সকলের খোঁজ খবর নেন। আগতদের উদ্দেশ্যে তিনি বলেন, সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে দল ও দেশের জন্য কাজ করতে হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ