নাজমুল হুদা, রামপাল, বাগেরহাট॥
বাগেরহাটের রামপালের ৮নং ভোজপাতিয়ার ইউনিয়নের ভোজপাতিয়ার গ্রামের বড়পুকুর নামক স্থানে নদী (খাল) ভাঙ্গনে বিলীনের পথে জনগুরুত্বপূর্ণ রাস্তা, পানিয় জলের পুকুর এবং ঝুকিপূর্ণ অবস্থানে নব নির্মিত মসজিদ।
ভোজপাতিয়া হয়ে মোংলা-রামপাল সদরে যাতায়াতের একমাত্র এ রাস্তাটিতে দীর্ঘদিন ধরে জনসাধারন ঝুকি নিয়ে চলাচল করছে। ইউনিয়নের অন্যান্য সকল স্থানের উন্নয়ন হওয়ায় মটর সাইকেল এবং অটোভ্যান চালিত ব্যস্ততম রাস্তা। প্রতিনিয়ত চলাচলরত জনসাধারণ ওই স্থানে এসে গাড়ী থেকে নেমে সাবধানে পারাপার হলেও মালবাহী ভ্যান বা মটর সাইকেল চলতে কোন কোন সময় ঘটে মারাত্বক দূর্ঘটনা বলে জানিয়েছেন স্থানীয় জনসাধারন এবং গাড়ীচালকগন। তারা দাবি করেন যে, আগামী বর্ষা মৌসুমের পূর্বের এ রাস্তাটি সংস্কার করা একান্ত জরুরী। তা না হলে এ পথে গাড়ীতে চলাচল ও পন্যপরিবহন বন্ধ হয়ে যাবে।

তাছাড়া পানিয় জলের পুকুরটি নদীর সাথে মিশে যাবে। আরো চিন্তার বিষয় বৈদেশিক অনুদানে নব নির্মিত সুন্দর মসজিদটিও নদীবক্ষে চলে যাবে। তারা বলেন যদি স্থায়ী ভাবে নদী পাড় রক্ষা ব্যবস্থা করা হয়, তা হলে রক্ষা পাবে মসজিদ, পানীয় জলের পুকুর এবং জনগুরুত্বপূর্ণ এ সড়কটি। যদিও ইউনিয়ন পরিষদ বার বার এ রাস্তাটি রক্ষার চেষ্টা করা করেছে বলেও তারা জানান, তবে সেটি নদীর স্রোতে টিকতে পারে নাই।
ইউনিয়ন পরিষদ সুত্রে জানা যায়, রাস্তাটি ইতোমধ্যে ভোজপাতিয়া থেকে কাটাখালী ব্রিজ পর্যন্ত পিচ ঢালাই বাজেটের আওতায় এসেছে তাই কাজ শুরু হলে ওই স্থানের ব্যবস্থা করা হবে। রামপাল উপজেলা এলজিইডি ইজ্ঞিনিয়ার মোঃ গোলজার হোসেনের মুঠোফোনে কথা হলে তিনি জানান, রাস্তাটি ইতোমধ্যে ইষ্টিমেট পূর্বক ঢাকায় প্রস্তাব আকারে পাঠানো হয়েছে, পাশ হলেই দ্রুত কাজ শুরু হবে। এলাকাবাসীর দাবি যেন, সে কাজটি অতিদ্রুত শুরু করা হয় এবং বর্ষা মৌসুমের পূর্বেই রাস্তাটি সংস্কার করা হয়।
You must be logged in to post a comment.