রামপালের  পেড়িখালী গ্রামে দফাদার নুর মোহাম্মাদের খাদ্য সামগ্রী প্রদান

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৭ এপ্রিল, ২০২০, ৪:৩৯ অপরাহ্ন

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥

সীমিত আয়ে ও নানান সীমাবদ্ধতার মধ্যে দৃষ্টান্ত স্থাপন করলেন পেড়িখালী ইউনিয়ন পরিষদের দফাদার মোঃ নুর মোহাম্মাদ মল্লিক। করোনা বিড়ম্বনায় কর্মহীন হয়ে পড়া ৩০ জন দুঃস্থকে বাছাই করে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নুর মোহাম্মাদ।

সোমবার সকাল ৮টায় পেড়িখালীস্থ তার বাড়ির সামনে বসে সামাজিক দুরত্ব বজায় রেখে কর্মহীনদের খাদ্য সামগ্রী বিতরণ করেন। তিনি জানান, নিজের প্রতিকূলতার মধ্যেও সাধ্যের বাইরে গিয়ে এ মানকিব সহায়তায় এগিয়ে এসেছি। আমার মতো সমাজের সকলে যদি পরস্পর পরস্পর এগিয়ে আসেন তাহলে এ ইউনিয়নের কোন ব্যক্তি অনাহারে অর্ধাহারে থাকবে না।

এজন্য তিনি সমাজের সকলকে এগিয়ে আসার জন্য আহবান জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ