মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর।।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সোনাপুর থেকে পানিওয়ালা এবং কাওয়ালীডাঙ্গা থেকে করইতলা বাজার সড়ক ধুলায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ধুলায় বিপর্যস্ত হয়ে পড়ছে সড়ক সংলগ্ন গ্রামের জনজীবন। অতিরিক্ত ধুলার কারণে মানুষের ফুসফুসজনিত জটিল রোগে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে।
অতিরিক্ত ধুলার কারণে মানুষের ফুসফুসজনিত জটিল রোগে আক্রান্ত হতে পারে বলে জানান সাভার উপজেলা স্বাস্থ্য র্কমর্কতা ডা. আমজাদুল হক। তিনি বলনে, ধুলার কারনে শ্বাসকষ্ট, হাঁপানি, নিউমোকানিয়াসওস, নিউমোকানিয়াসিস, টিবি, ব্রংকাইটিস, সাধারণ কাশি, শ্বাসনালিতে ইনফেকশন প্রদাহসহ নানান রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।
ধুলোবালি উড়ে রাস্তার পাশে থাকা সাধারণ মানুষের ঘরবাড়ির ভিতরে ঢুকে আসবাবপত্র থেকে শুরু করে বিছানা, খাবার জিনিসিপত্রেও ধুলায় ভরে একাকার হয়ে যায়। এমনকি ধুলায় সড়কের পাশের গাছপালাও ধূসর হয়ে গেছে।
ধুলোর কারণে সড়কের পাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্ন ঘটছে। যার ফলে পরিবেশ অসহনীয় পর্যায় চলে গেছে বলে দাবী স্থানীয়দের।
স্থানীয় ভুক্তভোগী সিরাজ জানান, এ সড়ক দিয়ে হাজার বারেরও বেশি মাটির ট্রাক যাতায়াত করে। ফলে ধুলাবালিতে নষ্ট হচ্ছে পরিবেশ। সড়কের পাশে যাদের বাড়ি আছে তারা চরম বিড়ম্বনায় পড়েন। বাড়ি ঘরের লেপ-কাঁথা ধুলাবালুতে নোংরা হয়ে যায়। প্রতিবাদ করেও কোন ফল পাওয়া যায়নি।
কারণ প্রভাবশালী মহলের ছত্রছায়ায় চলছে মাটির ট্রাক। সড়ক দিয়ে অনবরত ট্রাক চলাচলের ফলে ধুলাবালিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রভাবশালী মহল মাটি আনার কাজে জড়িত থাকায় ভয়ে কেউ প্রতিবাদ করতেও সাহস পায় না। এসব বন্ধে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই।
You must be logged in to post a comment.