রামগঞ্জ উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন অধ্যক্ষ সুরাইয়া

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯, ২:১০ অপরাহ্ন

মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর।।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী লক্ষ্মীপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও রামগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ সুরাইয়া আক্তার শিউলি।

আজ (বুধবার) ধানমন্ডি আওয়ামীলীগ সভাপতির কার্যালয় থেকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের জন্য মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন। এ সময় তার সাথে রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ,  যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেয়ার সময় অধ্যক্ষ সুরাইয়া আক্তার শিউলি  জানান, সারজীবন বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে রাজনীতি করেছি। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে আমি রামগঞ্জ উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী। হাইকমান্ড যদি আমাকে মনোনয়ন দেয়, আমি আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করব। সকল নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করেছি তাই সাধারন জনগণ আমার সঙ্গে আছে। তিনি আরও জানান নির্বাচিত হলে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খানের সাথে সমন্বয় করে কাজ করবেন।

একাধিক সুত্রে জানা যায়, দলীয় কর্মকান্ডের পাশাপাশী সুরাইয়া আক্তার শিউলি গত দশ বছর থেকে রামগঞ্জ উপজেলাব্যাপী কান্তা নারী উন্নয়ন সংস্থা নামে একটি সংগঠন পরিচালনা করে আসছেন। যার সদস্য হবে লক্ষাধিক । রামগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ ও কান্তা নারী উন্নয়ন সংস্থার সদস্য এবং দলীয় নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ স্থাপন করায় জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন তিনি। তাই তিনি মনোনয়ন পেলে বিপুল ভোটে জয়লাভ করবে বলে মনে করেন সাধারন মানুষ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ