মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর।।
লক্ষ্মীপুরের রামগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান এবং দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক মেয়র বেলাল আহম্মেদের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক সামসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রিজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, রামগঞ্জ এমইউ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. খন্দকার আবদুল ওয়াদুধ,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী,অভিভাবক সদস্য এবং পৌর ৭ নং ওর্য়াড কাউন্সিলর আবদুল হান্নান বাবুর, প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন ,রামগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি সাংবাদিক আবু ছায়েদ মোহন,আওয়ামীলীগ নেতা নেওয়ামূল মাওলা মিরন,অভিবাবক সদস্য মোরশেদ আলম প্রমূখ।
You must be logged in to post a comment.