রামগঞ্জে মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১২ জানুয়ারী, ২০১৯, ১০:১২ পূর্বাহ্ন

মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর।।

লক্ষ্মীপুরের রামগঞ্জে মানবাধিকার কমিশন ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১০জানুয়ারী) বিকেল সাড়ে ৩টায়  বাংলাদেশ মানবাধিকার কমিশন রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে অস্থায়ী কার্যালয়ে মানবাধিকার কমিশন রামগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সভাপতি মঞ্জুরুল হক ফারুকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মানবাধিকার কমিশন রামগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক তাজুল ইসলামের সঞ্চলনায় এ সময় বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনের যুগ্ন সম্পাদক মো.রফিকুল ইসলাম,অর্থ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.মনির হোসেন পাটওয়ারী, আইন বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম প্রমুখ ।

নেতৃবৃন্দ বলেন স্বচ্চতা,জবাবদিহিতা ও জনগনের অংশ গ্রহনের মাধ্যমে আমাদের অধিকার , আমাদের স্বাধীনতা সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ