মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর প্রতিনিধি ।।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইসচেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন মোঃ রাকিবুল হাসান মাসুদ। তিনি রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক ও উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের মুক্তিযোদ্ধা রফিক উল্যাহ এম.কম এর ছেলে। এছাড়াও তার বাবার আরো দুই ভাই বালাকাত উল্যা ও আতিক উল্লাহ মুক্তিযোদ্ধা ছিলেন।
রাকিবুল হাসান মাসুদ জগন্নাত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিভাগে সম্মান ডিগ্রী সম্পন্ন করেন। তখন তিনি ঐ বিভাগের ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন।
ছাত্রলীগের মাধ্যমে তিনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখছেন। তিনি রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি, জেলা ছাত্রলীগের সদস্য, রামগঞ্জ উপজেলা যুবলীগের সদস্যসহ একাধিক পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি পতেহপুর জেইউ ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি। পতেহপুর কেন্দ্রীয় জামে মসজিদের উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করছেন মাসুদ।
তিনি ভাইসচেয়ারম্যান প্রার্থীতা ঘোষণার পর উপজেলা সর্বস্তরের মানুষ তাকে সমর্থন করছেন। তিনি উপজেলার সব ইউনিয়ন চষে বেড়াচ্ছেন। দলীয় নেতাকর্মীরাও তাকে সমর্থন করেন বলে তিনি জানান।
রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইসচেয়ারম্যান পদে প্রার্থী রাকিবুল হাসান মাসুদ অন্যদৃষ্টি প্রতিনিধিকে বলেন, ‘আমি দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত থাকলেও কোনো ধরণের অপরাজনীতিতে জড়াইনি। ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন পদে থেকে সাধারণ মানুষের জন্য কাজ করেছি। এজন্য সাধারণ মানুষ আমাকে ভালোবাসে। আমি শেখ হাসিনার উন্নয়নের বাহক হিসেবে রামগঞ্জে কাজ করতে চাই। বিপুল ভোটে বিজয় হবো বলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.