রামগঞ্জে নিষিদ্ধ ট্রলি বন্ধের দাবীতে সড়ক অবরোধ

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯, ৭:১২ অপরাহ্ন

মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর।।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা অলি বাড়ি বাজারের ব্যবসায়ীসহ স্থানীয়রা মঙ্গলবার সকালে দশ ঘরিয়া – পানিয়ালা সড়কের দুধরাজপুর অলি বাড়ির  বাজার নামক স্থানে সড়ক অবরোধ করে ট্রলি নিষিদ্ধ  বন্ধের দাবীতে শ্লোগান দেন।

অবরোধকারীগণ জানান মাসব্যাপী কুদ্দুস, মফিজ ইট ভাটা সহ স্থানীয় কয়েকটি ইট ভাটার মালিক হিরাপুর অলিবাড়ির স্কুল-মাদ্রাসা সামনে ফসলি জমিতে কয়েকটি ভেকু দিয়ে শতাধিক ট্রলি ব্যবহার করে। এতে প্রায় ৫ কিলোমিটার সড়ক ট্রলি দখলে নিয়ে যায়।

ট্রলির শব্দ,ধুলা বালিতে ওই সড়কে স্কুল-কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ চলাচলে বিঘ্ন হচ্ছে।

সড়কের পাশ্ববর্তী কয়েকটি বাসিন্দা বলেন ট্রলির অতিষ্ট কারণে নিজ বসত বাড়িতে ধুলা বালির কারণে বসবাস করা বিরক্তি হচ্ছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ