আটককৃত মাহাবুব আলমের বিরুদ্ধে খুন, অস্ত্র ও ডাকাতিসহ রামগঞ্জ ও ফরিদগঞ্জ থানায় ১০টি মামলার আসামী.....
মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর প্রতিনিধি ।।
লক্ষ্মীপুর রামগঞ্জ থানা পুলিশ একটি এলজি ও ৪ রাউন্ডগুলিসহ ইছাপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলমকে গত মঙ্গলবার ২রা জানুয়ারী’১৯ রাতে আটক করেছে।
রামগঞ্জ থানা পুলিশ জানায়, আটককৃত মাহাবুব আলমের বিরুদ্ধে খুন, অস্ত্র ও ডাকাতিসহ রামগঞ্জ ও ফরিদগঞ্জ থানায় ১০টি মামলা রয়েছে। মাহাবুব আলম সোন্দড়া গ্রামের মৃত আবদুর রশিদ মিয়া প্রকাশ হেঞ্জু মিয়ার ছেলে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ তোতা মিয়া জানান, গত মঙ্গলবার রাত আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে ৪ নম্বর ইছাপুর ইউনিয়নের সোন্দড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা হতে রামগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম ও এএসআই মোজাম্মেল হোসেন খুনসহ ১০টি মামলার আসামী মাহাবুব আলমকে আটক করতে সক্ষম হয়।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.