নাজমুল হুদা, রিপন, হরিণাকুণ্ডু, ঝিনাইদহ।।
ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার হরিণাকুণ্ডু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর জান্নাতুল রাফা ও মোঃ রেজওয়ানুর রহমান সৌরভ -২০১৬ ইং সালে কাব স্কাউট শাখার সর্বোচ্চ পুরস্কার শাপলা কাব এওয়ার্ড প্রাপ্ত হচ্ছেন। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী ২৯শে জুলাই, ২০১৮ ইং তারিখে তাদেরকে এ এওয়ার্ড প্রদান করবেন। সকাল ১১টার সময় গণভবন থেকে তাদেরকে এওয়ার্ড ও সনদ পত্র প্রদান করা হবে।
এছাড়া পল্লবী বাতায়ন, ভবানীপুর সঃপ্রাঃবিঃ ও তামিম ইকবাল , দরিবিন্নি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৫ ও ২০১৬ ইং সালে শাপলা কাব এওয়ার্ড প্রাপ্ত হয়েছে।
You must be logged in to post a comment.