ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ২০২০-২১ অর্থ বছরের ৪ কোটি ৭৮ লক্ষ ৬২ হাজার ৫ শত ৩৫ টাকা ব্যয়ে আধুনিক রাণীশংকৈল উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তি স্থাপনের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম।
৮মে শনিবার দুপুর ১২ টায় উপজেলা চার তলা কমপ্লেক্সর ভবন ও হলরুমের নির্মাণ কাজের ভিত্তি স্থাপনের শুভ উদ্বোধন কালে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির( স্টিভ), পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,বালিয়াডাঙ্গীর সাবেক উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম জেলা পরিষদের সদস্য আবুল কাশেম, উপজেলা ইঞ্জিনিয়ার তারেক বিন ইসলাম,উপ-সহকারী ইঞ্জিনিয়ার মাসুদ রানা প্রমুখ।
এসময় ঠিকাদার প্রতিষ্ঠান সাজিন কনস্ট্রাকশনের প্রতিনিধি শফিকুল ইসলাম ভবন নির্মাণের কাজটি সকলের সহযোগীতায় খুব তাড়াতাড়ি বুঝিয়ে দেওয়ার আশ্বাস প্রদান করেন।
You must be logged in to post a comment.