রানীশংকৈলে ২ দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্ভোধন 

নাজমুল হোসেন,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।।
শনিবার, ২৭ মার্চ, ২০২১, ৮:৩৭ অপরাহ্ন

বাংলাদেশের এক অন্যান্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ দেশব্যাপী উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালী ও উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার ( ২৭ মার্চ) সকাল ১০ টায়। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে  উপজেলা চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে শেষ হয়

পরে উপজেলা হল রুমে  এক আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, সাবেক সংরক্ষিত সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, সাবেক উপজেলা চেয়ারম্যান সইদুল হক, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী ভুমি কমিশনার প্রীতম সাহা,কৃষিবিদ ও উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ,প্রেসক্লাব সভাপতি ফারুক আহম্মদ সরকার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, সহ বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারী গণ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে রাণীশংকৈল উপজেলা চত্বরে দুই দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে আয়োজনে সকল দপ্তরের স্টল বসানো হয়েছে। 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ