রানীশংকৈলে সাংবাদিক খুরশিদ আলম শাওন এর বাবার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও
শনিবার, ৯ জানুয়ারী, ২০২১, ১১:২৭ পূর্বাহ্ন
রানীশংকৈলে সাংবাদিক খুরশিদ আলম শাওন এর বাবার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

ঠাকুরগাঁয়ের রানীশংকৈল প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক ও প্রতিদিনের সংবাদ পত্রিকার রানীশংকৈল উপজেলা প্রতিনিধি সাংবাদিক খুরশিদ আলম শাওনের প্রয়াত পিতা অবসর প্রাপ্ত কৃষি ব্যাংকের স্টাফ সোলায়মান আলীর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ জানুয়ারি) বাদ জুম্মা রানীশংকৈল প্রেসক্লাবে আলোচনা সভা ও মহরুমের আত্নার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রানীশংকৈল প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ সরকার ,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ,সাবেক সভাপতি মোবারক আলী,সাবেক সাধারণ সম্পাদক বিল্পব,আওয়ামীলীগ নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রভাষক প্রশান্ত বসাক, প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক খুরশিদ আলম শাওন, প্রচার সম্পাদক বিজয় রায়,অর্থ ও দপ্তর সম্পাদক জিয়াউর রহমান,  কার্যকরী সদস্য এ.কে আজাদ ও প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।

আলোচনা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে এবং বেশ কয়েককটি এতিমখানার মাদরাসার ছাত্রদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

উল্লেখ্য যে গত ৮ ডিসেম্বর প্রতিদিনের সংবাদ পত্রিকার রানীশংকৈল উপজেলা প্রতিনিধি  সাংবাদিক খুরশিদ আলম শাওন এর পিতা সোলায়মান আলী পরলোক গমন করেন। তিনি একজন সত্ত সদালাপী মানুষ ছিলেন সকলের মাঝে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ