ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে যেন লাগামহীন ভাবে বেড়েই চলছে কাচা সবজির দাম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।
সব থেকে বড় পাইকারি সবজির বাজার উপজেলা শিবদিঘি কাঁচা বাজার যা এখন করোনার কারণে জন সমাগম এড়াতে হাটটি বসানো হয়েছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে সেখানে গিয়ে দেখা যায় লাগামহীন ভাবে চড়া দামে পাইকারি ভাবে বিক্রি হচ্ছে সকল প্রকার কাঁচা সবজি।
আর খুচরা নিম্ন আয়ের ক্রেতারা যেন বিমুখ বাজারের দিকে। বাজার করতে আসা পৌর শহরের বাসিন্দা নুর ইসলাম কিনু জানান, বাজার করতে এসে যেন আগুনের ঝাঁজ লাগে, বেগুন কিনতে হয় প্রতি কেজি ৬০,আলু ৪৫, মুলা ৪০,বরবটি ৬০, কচু ৩০,টমেটো ১৬০, পেপে ৩০, ফুলকপি ১০০, ঢেড়শ ৬০,করোলা ৬০,পেয়াজ ৯০,রসুন ১১০,আদা ১৬০,কাচা মরিচ ২৪০,সুকনো মরিচ ৩০০,।শাকের দাম ও যেন চড়াও। যা ধরা হয় আগের তুলনায় দ্বিগুন আর এতে সব থেকে বিপাকে পড়েছে খেটে খাওয়া দিন মুজুর নিম্ন আয়ের মানুষ।
তবে নিম্ন আয়ের ক্রেতাদের কাছে যেন মাছের বাজার কিছুটা স্বস্তি, এবছর কয়েক দফায় বন্যা হওয়ার কারণে কয়েক বছরের তুলনায় মাছের বাজার অনেকটা নিয়ন্ত্রণে।
এ বিষয়ে উপজেলার সবজি বিক্রয় করতে আসা কয়েক জন কৃষক জানান এবছর কয়েক দফায় বন্যার কারণে সবজির ক্ষেত পানির নিচে তলিয়ে ফসল প্রায় বেশির ভাগ নষ্ট হয়ে গেছে তাই কাচা সবজির বাজারে দাম অনেক টা বেশি আগের তুলানায়।
You must be logged in to post a comment.