ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল (২১ ডিসেম্বর) সোমবার সকাল ১১টায় উপজেলার অদম্য বাংলাদেশ কর্নারে শেখ মুজিবুর রহমানের আত্বজীবনী নিয়ে বিভিন্ন লেখকের এর বিভিন্ন নামে ৪৬ টি বই সংযোজন করা হয়েছে।
রানীশংকৈল উপজেলার নবাগত উপজেলা নির্বাহি অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের একান্ত প্রচেষ্টায় এই বই গুলো সংরক্ষন করা হয়েছে অদম্য বাংলাদেশ কর্নারে।
এই সংযোজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সইদুল হক,মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার, রানীশংকৈল কলেজের বাংলা বিভাগের প্রভাষক প্রশান্ত বসাক প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহি অফিসার বলেন এই বইগুলো সকলের জন্য উন্মুক্ত করা হলো বঙ্গবন্ধুর জীবনী নিয়ে যারা জানতে চায় তাদের জন্য তারা এই অদম্য বাংলাদেশ কর্নারে এসে বইগুলোর পড়বেন এবং অনেক কিছু শিক্ষা অর্জন করবেন বঙ্গবন্ধুর আত্বজীবনী নিয়ে।
You must be logged in to post a comment.