রানীশংকৈলে মাঠ দিবস অনুষ্ঠিত 

নাজমুল হোসেন,রানীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
বুধবার, ৩১ মার্চ, ২০২১, ৬:৩৯ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বুধবার ৩১ মার্চ সকাল ১১টায় কাশিপুর ইউনিয়নের ছ ভাগিয়া গ্রামের  দুর্গা মন্দির মাঠে গমের নতুন জাত সম্প্রসারণ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এর বৈজ্ঞানিক কর্মকর্তা ড.সিদ্দিকুন নবী মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষিবিদ ও রাণীশংকৈল উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ।

অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ রেজাউল কবির, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আশরাফুল আলম,রানীশংকৈল প্রেসক্লাব সভাপতি ফারুক আহম্মদ সরকার,আরো উপস্থিত ছিলেন অত্র ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ স্বজল,কৃষক ও ইউপি সদস্য আবু সালেহ প্রমুখ সহ অত্র এলাকার প্রায় দুই শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান টি সঞ্চালনা করেন  চিত্র মোহন রায় উপ সহকারী কৃষি অফিসার।এসময় বৈজ্ঞানিক কর্মকর্তা রেজাউল করিম বলেন  গম নতুন জাত বারি ৩৩ জিংক সম্বলিত ও এই গমে ৪৫% জিংক ভিটামিন আছে যা মানব দেহের জন্য  বিশেষ করে মহিলাদের জন্য এই জিংক সম্বলিত গম অনেক উপকারে আসবে বলে তিনি জানান এই প্রথম এই গমের জাত বাংলাদেশে সংযুক্ত হলো এবং এই গম চাষ আবাদের জন্য কৃষকদেরকে উদ্বুদ্ধকরণ পরামর্শ দেওয়া হয়।

উল্লেখ্য যে বর্রতমান চল মান গমের মৌসুমে  উপজেলা কৃষি অফিসের মাধ্যমে এত্র এলাকার ১০ জন কৃষের মাঝে এক বিঘা করে জমি চাষাবাদ করার জন্য সম্পন্ন বিনামূল্যে  বারি ৩৩ জাতের গম দেওয়া হয়েছিল এবং সেই গম চাষাবাদ করে এলাকার কৃষকগণ ফসলের অনেক বৃদ্ধি পেয়েছে বলে জানান অত্র এলাকার কৃষকগণ। কৃষকগণ আরো জানান ৩৩  শতাংশ জমিতে প্রায় ষোল মন থেকে আঠারো মন পর্যন্ত বারি ৩৩ জিংক গম পেয়েছেন যা সাধারণের তুলনায় অনেক বেশি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ