রানীশংকৈলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নাজমুল হোসেন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
শুক্রবার, ২৬ মার্চ, ২০২১, ৫:৪৪ অপরাহ্ন

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে( ২৬ মার্চ)শুক্রবার যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণা জয়ন্তী এবং জাতীয় দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন অঙ্গ সংগঠন সমূহ। রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে খুনিয়াদিঘি  শহীদ বেদিতে  ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন উপজেলা প্রশাসন, পরে একে একে রানীশংকৈল থানা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা শেখ রাসেল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,রানীশংকৈল প্রেসক্লাব সহ বিভিন্ন অঙ্গ সংগঠন শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পরে সকাল ৮ টায় রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে স্বল্প পরিসরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও প্যারেড অনুষ্ঠিত হয় এর পর সকাল ৯ টায় উপজেলা হল রুমে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের  ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না,অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা,পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান,উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সইদুল হক, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সিনিয়র সহকারী পুলিশ সুপার তোফাজ্জল হোসেন, সহকারী ভুমি কমিশনার প্রীতম সাহা,স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী,  কৃষিবিদ ও উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল, ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ,আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ,  পৌর আওয়ামী সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, প্রেসক্লাব সভাপতি ফারুক আহম্মদ সরকার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সহ উপজেলার সকল মুক্তিযোদ্ধা,ইএসডিও প্রকল্প সহ সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী গণ উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ