রানীশংকৈলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত 

নাজমুল হোসেন,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।।
সোমবার, ১৫ মার্চ, ২০২১, ৭:৫২ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে সোমবার (১৫মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ”মুজিব বর্ষে শপথ করি, প্লাস্টিক দুষণ রোধ করি” এ প্রতিপাদ‍্য কে সামনে রেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে । দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে  শেষ হয়।র‍্যালী শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে আলোচলা সভায় প্রধান অতিথি হিসেবে  উপস্হিত থেকে বক্তব্য রাখেন উপজেলা  চেয়ারম‍্যান শাহারিয়ার আজম মুন্না,   উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন  নবনির্বাচিত  পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, সহকারী ভুমি কমিশনার প্রীতম সাহা,স্বাস্হ‍্য ও প:প:কর্মকর্তা ডাঃ আ: সামাদ চৌধুরী ভাইস চেয়ারম‍্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম‍্যান শেফালী বেগম,পৌর আ:লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডাঃ তোফাজ্জল হোসেন,প্রেসক্লাব সভাপতি ফারুক আহম্মেদ সরকার,এস আই আহসান হাবিব,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ইউ পি চেয়ারম‍্যান এনামুল হক, সহ সরকারী কর্মচারী কর্মকর্তা এবং সাংবাদিক বৃন্দ উপস্তিত ছিলেন ।

এসময় বক্তব্যে বলেন- যে সকল পন‍্য কিনবেন তার গায়ে তারিখ মেয়াদ এবং মুল‍্য লেখা আছে কিনা তা সঠিক ভাবে যাচাই বাছাই করে ক্রয় করবেন এবং ভেজাল পন‍্য হলে তা উপজেলা প্রশাসন কে অবগত করতে হবে।

পণ্য কিনে গ্রাহক হয়রানি হলে ভোক্তাধিকার আইনের মাধ‍্যমে প্রতিরোধ ও প্রতিকার করতে হবে।সকল কে সচেতন হয়ে ভেজাল বিরোধী অভিযান সফল করার আহবান করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ