জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সামনে ১২ ডিসেম্বর শনিবার সকাল১১টায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিবাদ সভায় উপজেলা নির্বাহি অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সাবেক উপজেলা চেয়ারম্যান ও রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাণীশংকৈল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা আব্দুস সামাদ চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,নেকমরদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তাজউদ্দীন আহমদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহারিয়ার, রানীশংকৈল থানার তদন্ত ওসি আব্দুল লতিফ শেখ,মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার,সাবেক আওয়ামী লীগের সহ সভাপতি মোশাররফ হোসেন বুলু সহ আরো উপস্তিত ছিলেন রানীশংকৈল উপজেলার প্রতিটি অফিসের অফিসার ও কর্মকর্তা কর্মচারী গণ।
উল্লেখ্য যে কুষ্টিয়া জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য কে ভেঙে ফেলা ও অবমাননা করার প্রতিবাদে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সভায় বক্তারা এর তীব্র নিন্দা ও জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন।
You must be logged in to post a comment.