রানীশংকৈলে  বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন 

নাজমুল হোসেন,রানীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
বুধবার, ১৭ মার্চ, ২০২১, ৬:১২ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে উপজেলা প্রশাসনের আয়োজনে  বুধবার (১৭ ই মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস  উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে দিবসটি। দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন সকাল নয় টায় উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পণ করেছেন রাণীশংকৈল উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন। পরে বঙ্গবন্ধু স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন উপজেলা পরিষদ ও  সরকারি কর্মকর্তা-কর্মচারী সহ বেসরকারি সংগঠন গুলো।

পরে সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে  বেলুন উরিয়ে ও কেকে কেটে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উপজেলা হলরুমে।

এসময় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সইদুল হক,উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির,পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, সহকারী ভুমি কমিশনার প্রীতম সাহা, কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, সহকারী পুলিশ সুপার তোফাজ্জল হোসেন,সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান সেফালি বেগন, থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল, ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ, মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহারিয়ার,পৌর আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত সম্পাদক মহাদেব বসাক,মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা,প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান সহ সকল মুক্তিযোদ্ধা গন,আওয়ামীলীগ নেতা প্রশান্ত কুমার বসাক, মহিলা আওয়ামী লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগ  ছাত্রলীগ,  সহ ইএসডিও প্রকল্পের সকল কর্মকর্তা ককর্মচারী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ