রানীশংকৈলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাজমুল হোসেন,রানীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১, ৮:০৬ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার( ১১ মার্চ) ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়ছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের  সভাপতিত্বে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সহকারি কমিশনার ভূমি প্রীতম সাহা, থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর সরকার,প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার  সহ আরো অনেকে।

এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী রাজনৈতিক নেতা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সরকারি নীতিমালা অনুযায়ী পালনের সকল প্রস্তুতি গৃহীত হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ