রানীশংকৈলে প্রশাসনের মতবিনিময় ও প্রেস ব্রিফিং

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও
বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১, ৮:০৩ অপরাহ্ন
রানীশংকৈলে প্রশাসনের মতবিনিময় ও প্রেস ব্রিফিং

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাকা ঘরের অপেক্ষায় আছে পাঁচ হাজারের বেশি গৃহহীন পরিবার। তারই ধারাবাহিকতায় রানীশংকৈল উপজেলায় ৩০ টি গৃহহীন পরিবার পাচ্ছে ত্রিশটি পাকা বাড়ি।

আগামী ২৩ জানুয়ারি পাকা ঘর হস্তান্তর  উপলক্ষে  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২১জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা হল রুমে মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ  প্রদান উপলক্ষে মতবিনিময় ও প্রেস ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন রানীশংকৈল  উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহি অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,উপজেলা সহকারী ভুমি কমিশনার প্রীতম সাহা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আঁকাশ, সাংবাদিক বিজয় রায় সহ সকল সাংবাদিকগণ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ