বাড়ির পাশের খালের পানি থেকে মা মেয়ে ও ছেলের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনা টি ঘটেছে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায়র ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া শিয়ালডাঙ্গী গ্রামে( ১৫ অক্টোবর) বৃহস্পতিবার সকালে।
মৃতরা হলেন আকবর আলীর স্ত্রী আরিদা (২৬) মেয়ে আঁখি(১০)ও ছেলে আরাফাত রহমান(৫), গৃহবধুর স্বামী আকবর আলী জানান, রাতে সবাই এক বিছানায় ঘুমিয়েছিলাম। সকালে ছেলে-মেয়ে ও স্ত্রীকে বিছানায় নাই পড়ে খুজা খুজি করে না পেয়ে শ্বশুড়বাড়ীতে খুজতে গিয়েছিলাম। আমি বাড়ী ফেরার আগেই স্থানীয়রা ও আমার বাবা সিরাজুল ইসলাম আমার বাড়ির পাশের খাল থেকে ৩ জনের লাশ উদ্ধার করেন।
গৃহবধুর শ্বশুর সিরাজুল ইসলাম জানান, এর আগেও আমার পুত্রবধু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দিয়ে আমাদের জিম্মায় তুলে দেয়। পরে এমন ঘটনা ঘটাবে আমরা কোনদিন ধারনা করিনি।
গৃহবধুর মামা আলাউদ্দীন জানান, ৩ জনকেই পরিকল্পিত ভাবে হত্যা করেছে বলে আমরা ধারণা করছি। আমরা ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ ঘটনার পর সহকারী পুলিশ সুপার, রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাহিদ ইকবাল জানান, আমরা খবর পাওয়ার পরেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছি।
You must be logged in to post a comment.