ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলাধীন বাচোর ইউনিয়নের গুয়াগাও নামক স্থানে(২৫ ডিসেম্বর) শুক্রবার দুপুরে শর্ট সার্কিটের আগুন লেগে নিবারণ রায় (৪০) বাঙালী রায় (৪৮) আজেন রায় (৪০)এর৬টি বাড়ি সহ প্রায় নগদ ১৩ হাজার টাকাসহ ধান চাললের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় আনুমানিক দুইটার সময় শর্ট সার্কিটের আগুন লাগে এসময় বাড়িতে লোকজন না থাকায় আগুনের লেলিহান শিখা বেড়ে যায় পরে রানিশংকেল ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এবং ফায়ার সার্ভিসশের কর্মীরা যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে স্থানীয় লোকজন কাজ করে এবং আগুন নিয়ন্ত্রণে আসে এসময় স্থানীয় একজনকে আগুনে দগ্ধ অবস্থায় রানিশংকৈল ফায়ার সার্ভিসের কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
আগুনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রানিশংকেল ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মোঃ মামুন হোসেন তিনি বলেন ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ লক্ষ ৮৩ হাজার টাকা ও ঘর পুড়ে গেছে ৬টা।
You must be logged in to post a comment.