রানীশংকৈলের নেকমরদ চৌরাস্তায় নিত্যদিনের যানজটে  জনদুর্ভোগ চরমর

নাজমুল হোসেন, রানীশংকৈল, ঠাকুরগাঁও
মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০, ৮:১০ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ চৌরাস্তার মোড়ে অবাধে গড়ে উঠা সিএনজি পাগলু ও অটো রিক্সার স্ট্যান্ড হওয়ার কারনে প্রতিনিয়ত বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনা ঘটছে অহরহ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে  উপজেলার উপশহর নেকমরদ চৌরাস্তার চতুর্থদিকে মহাসড়কে অটো ও পাগলু স্ট্যান্ড থাকার কারনে দূরপাল্লার যানবাহন সহ বিপাকে পড়েছেন সাধারণ পথচারীরা। চৌরাস্তা মোড়ে ট্রাফিক না থাকায়  জনদূর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ীসহ বিভিন্ন জায়গা থেকে আসা পথচারীদের মাঝে।

অন্যদিকে সাপ্তাহিক হাট রবিবারে রাস্তায় বসছে দোকানপাট সেইসাথে অতিরিক্ত যানবাহনের চাপে  সেদিনের যানজট দুর্ভোগের যেন কোন অন্ত নেই।

এলাকার একাধিক ভুক্তভোগী ব্যবসায়ী জানান- ট্রাফিক না থাকার কারনে প্রতিদিন সকাল বিকালে সিএনজি পাগলু ও অটো রিক্সা মহাসড়কে  রাখার কারণে নিত্যদিন সময় যানজট লেগে থাকে। এ যন্ত্রনা থেকে পরিত্রাণ কামনা করেছেন সকলে।

এছাড়াও কয়েকজন পথচারী জানান,  চারদিক থেকে আসা যানবাহন এবং পাগলু  অটো স্ট্যান্ড মহাসড়কে যার কারণে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয় । এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা চেয়েছেন পথচারীরা।

এ বিষয়ে জানতে  নেকমরদ ইউপি চেয়ারম্যান এনামুল হকের  মুঠোফোনে ফোন দিয়েও কোন সাড়া পাওয়া যায়নি।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এসএম  জাহিদ ইকবাল  জানান আমরা ইতিমধ্যে সকলকে সতর্ক করে দিয়েছি। খুব শিঘ্রই নেকমরদ চৌরাস্তার সার্বিক সমস্যা নিরসনে কাজ করব ইনশাল্লাহ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ