শরীয়তপুর গোসাইরহাট উপজেলার আলাওয়ালপুর ইউনিয়নের উত্তর কোদালপুর ফজলুল হক হাওলদারের কান্দী গ্রামে মোঃ আরিফ ঢালী (৪২) নামে এক মাছ চাষীর পুকুরের মাছ রাতের আধারে কিটনাশক ব্যাবহার করে ধরে নিয়েছে দুর্বিত্তরা।
এই ঘটনায় মাছ চাষী মোঃ আরিফ ঢালী গোসাইরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভুগী মাছ চাষী আরিফ ঢালী গণমাধ্যম কে বলেন, গত ১৪ জুন রাতের আধারে আমার বাড়ির পশ্চিম পাশে মাছ চাষকৃত পুকুরে কিটনাশক ব্যাবহার করে প্রায়= ২০০০০০ (দুই লক্ষ) টাকার মাছ ধওে নিয়েছে দুর্বিত্তরা, আমি এ বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজ প্রতিনিধিদের’কে জানালে ১৫ জুন রাতে আমার ফার্মের তালা ভেঙ্গে ১০টি টার্কি মুরগী ও ৬টি তিতি মুরগী নিয়ে যায় দুর্বিত্তরা, যাহার বর্তমান বাজার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা ।
মাছ চাষী আরিফ ঢালী আরও বলেন, আমার বাবার বৈমাত্র ভাই সালাউদ্দিন ঢালীর সাথে দীর্ঘদিন যাবত আমাদের জমি সংক্রান্ত বিরোধ ও পারিবারিক কোলাহল রয়েছে, উত্তর কোদালপুর মৌজার ৩০৫৮/৩০৬৭নং দাগে আমাদের পৈতৃক সম্পদের ২ একর ৮ শতাংশ জমির মধ্যে ১ একর ২০ শতাংশ জমি সালাউদ্দিন ঢালী জোর পুর্বক ভোগ দখলে নিয়ে চাষাবাদ করিতেছে এবং অমি মনেকরি যে সালাউদ্দিন ঢালীর, পালিত সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের’কে আর্থিক ক্ষতিগ্রস্থ করার জন্য রাতের আধারে মাছ চাষকৃত পুকুরে কিটনাশক ব্যাবহার করে মাছ ধরে নিয়েছে, আমি সালাউদ্দিন ঢালী ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
মাছ চাষী মোঃ অরিফ ঢালীর দায়ের কৃত অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সাবÑইন্সপেক্টর মোরশেদ আলম জানান, অভিযোগের ভিতিত্তে তদন্ত অব্যহাত রয়েছে।
You must be logged in to post a comment.