রাতের অধারে মৎস্য ঘেরে বিষ, ক্ষতির পরিমান ৩ লক্ষাধিক টাকা, ঘের মালিক বলছেন শত্রুতার জের

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১২ জানুয়ারী, ২০২০, ১১:২৮ পূর্বাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট।

বাগেরহাটের মোরেলগঞ্জে রাতের আধারে একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়টি শক্রুতামূলক ঘটেছে বলে ক্ষতিগ্রস্ত ঘের মালিক অসীত সাহা জানান।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে দৈবজ্ঞহাটী ইউনিয়নের আলতিবুরুজ বাড়িয়া গ্রামের মৃত. অনীল সাহা’র পুত্র মৎস্য ঘের মালিক অসীত সাহার ১০ বিঘার একটি মৎস্য ঘেরে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। এতে রুই, কাতলা, পাতারি, চায়না পুটি, গøাসকাপ, মৃর্গেল ও গলদাসহ বিভিন্ন প্রজাতির ২৫-৩০ মন মাছ মরে ভেসে ওঠে। এতে কমপক্ষে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ঘের মালিক জানান।

ভূক্তভোগী অসীত সাহা বলেন, সন্ধ্যার কিছুক্ষন পরে তিনি একটি দোকানে বসেছিলেন এ সময় একটি মোটরসাইকেল যোগে অপরিচিত ২ জন লোক তার ঘেরে ৩টি বিষের বোতল ফেলে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এর কিছুক্ষন পরেই তার ঘেরের সাদা মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠতে থাকে। ওই রাতেই স্থানীয় লোকজনের সহযোগিতায় ঘেরের পানি নিষ্কাশন করে শনিবার সকাল পর্যন্ত ঘের থেকে মরা মাছ তোলা হয়।

সময় ঘেরে বিষ প্রয়োগের ইরাদ ৫৫ নামের ৩টি বিষের বোতল পাওয়া গেছে

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ