রাণীশংকৈল ১২০পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

নাজমুল হোসেন, রানীশংকৈল, ঠাকুরগাঁও
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০, ৮:০৩ অপরাহ্ন

১২০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ১ জন কে আটক করেছে রানীশংকৈল থানা পুলিশ।

মাদক বিরোধী ধারাবাহিক  অভিযানের বুধবার রাতে (২৫ নভেম্বর) গুয়াগাঁও গ্রামের মোঃ ধনিবুল্লাহ’র  পুকুরের দক্ষিন পাশে কাতিহার যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে থানা পুলিশ।

আটক মাদক কারবারি হলেন উপজেলার রাজোর গ্রামের  মোঃ গাজী রহমানে’র ছেলে  রবিউল ইসলাম (২৫)।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ একে এম জাহিদ ইকবাল ইয়াবা সহ ১জন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন মাদক ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম (২৫) এর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে  রাণীশংকৈল থানার মামলা দায়ের করা হয়েছে।

মামলা নং-২২, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ৩৬ (১) এর ১০ (ক) মামলা রুজু করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ