রাণীশংকৈল প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন গণতান্ত্রিক পন্থায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে প্রেস ক্লাবের নির্বাচনের তফসিল ঘোশণা করা হয়েছে।
সকল সদস্যদের মতামতের ভিত্তিতে এবং সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে প্রেসক্লাবের ০৯ (নয়) সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচিত করার লক্ষ্যে প্রেস ক্লাবের ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ২১ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪ টায় নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন রাণীশংকৈল প্রেসক্লাবের আহব্বায়ক সাংবাদিক আনিসুর রহমান বাকী,যুগ্ন আহব্বায়ক নুরুল হক ও যুগ্ন আহব্বায়ক খুরশিদ আলম শাওন।

মনোনয়ন ফরম বিতরণের তারিখ ও সময়ঃ২৩-১০-২০২১ শনিবার। সকাল ১০ টা হতে বিরতীহিন বিকাল ৪ টা পযন্ত। জমাদানের তারিখ ২৪-১০-২০২১ রবিবার সকাল ১০ টা হতে বিরতিহীন বিকাল ৪ টা পর্যন্ত। মনোনয়ন ফরম যাচাই-বাছাইয়ের তারিখ ২৫-১০-২০২১ সোমবার সকাল দশটা হতে বিরতিহীন বিকাল ৪ টা পর্যন্ত, মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ২৭-১০-২০২১ বুধবার সকাল ১০ টা হতে বিরতীহিন বিকাল ৪ টা পর্যন্ত।
ভোট গ্রহণের তারিখ ০৪-১১-২০২১ রোজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে প্রার্থীকে অবশ্যই পূরণকৃত মনোনয়ন ফরম জমা দানের সময় কর্মরত সংবাদপত্রের ইলেকট্রনিক মিডিয়ার বৈধ পরিচয় পত্র ও ১ কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে মনোনয়ন ফরম জমা দিতে হবে।
You must be logged in to post a comment.