ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার ১ নং ধর্মগড় ইউনিয়নে বাংলাদেশ কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার (১১)ডিসেম্বর বিকাল ৫ টায় কাউন্সিল বাজার মাদ্রসা মাঠে।
ধর্মগড় ইউনিয়ন কৃষক লীগের আহব্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক।অনুষ্ঠান উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা।গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান,জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পবারুল ইসলাম, আব্দুর রহিম উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি, ধর্মগড় ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম,সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মুকুল,উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিগেন্দ্র নাথ রায়,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,উপজেলা আওয়ামীলীগ নেতা প্রশান্ত বসাক, সহ স্থানীয় আওয়ামী লীগের ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় কৃষক লীগের নেতৃবৃন্দ। সম্মেলনে আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন নজরুল ইসলাম।
পরে দ্বিতীয় অধিবেশনে নজরুল ইসলাম কে সভাপতি ও মোঃওবাদুর রহমান কে সম্পাদক নির্বাচিত করে তাদের নাম ঘোষণা করেন জেলা ও উপজেলার নেত্রীবৃন্দ।
You must be logged in to post a comment.