ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা ও পৌর আ’লীগের উদ্যোগে গণতন্ত্র বিজয় দিবস উদযাপন করা হয়েছে।দিবসটি উপলক্ষে বুধবার(৩০ ডিসেম্বর) পৌর শহরস্থ বন্দর পার্টি অফিষ থেকে এক বিজয় মিছিল শহরের প্রধান প্রধান ফটক প্রদক্ষিণ করে,বন্দর চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।
সেখানেই এক সমাবেশে উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ সইদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ”লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন পৌর আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার সম্পাদক ভিপি রফিউল ইসলাম উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আলমগীর সরকার মুক্তিযোদ্বা হবিবর রহমান, ও কৃষক লীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.