রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি
রবিবার, ৭ নভেম্বর, ২০২১, ৮:৪৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায় মুকুল রানা (৩৭) নামের প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক নিহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ এস.এম জাহিদ ইকবাল জানান, ট্রাকটি আটকের চেষ্টা চলছে, বিভিন্ন থানায় সংবাদ দেওয়া হয়েছে।

নিহত ব্যক্তি উপজেলার কোচল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং এক সন্তানের জনক।

শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টায় পীরগঞ্জ-রাণীশংকৈল মহাসড়কের পুরাতন সেন্টার সংলগ্ন পশ্চিম পাশে পাকা রাস্তায় এ ঘটনাটি ঘটে। নিহত শিক্ষক উপজেলার গোগর সরকার পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমানের পুত্র।

স্থানীয়রা জানায়, গোগর হতে রাণীশংকৈলে একটি পালসার মোটরসাইকেল যোগে আসার পথে রাণীশংকৈল থেকে ছেড়ে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে পুরাতন সেন্টার নামক এলাকায় দূর্ঘটনায় কবলিত হয়ে পরে থাকে  ওই শিক্ষক।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল নিহত মুকুল রানা ও তার মোটর সাইকেল টি উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে নিয়ে আসে।

এ রিপোর্ট লেখা পযর্ন্ত থানায় কোন মামলা হয়নি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ