স্বামীর হাতে স্ত্রী খুন। ঘটিনাটি ঘটেছে ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের নাড়াদিঘী গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় আশির উদ্দিন এর ছেলে হবিবর রহমান তার স্ত্রী রোকসানা (৫২) কে ৬ অক্টোবর বুধবার ভোরে নিজ শয়ন কক্ষে বিছানায় ঘুমন্ত অবস্থায় লোহার রড দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে।
পরে হবিবর রহমান নিজেই থানায় এসে আত্মসমর্পণ করে।ওসি এস এম জাহিদ ইকবালের কাছে সন্দেহ হলে তার বাড়িতে পুলিশ এবং স্থানীয় গ্রাম পুলিশ পাঠিয়ে জানতে পারেন ঘটনা টি সত্যা।ঘটনার সত্যাতা পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন রাণীশংকৈল সার্কেল এস পি তোফাজ্জল হোসেন, পিবি আই সহকারী পুলিশ সুপার এবিএম রেজাউল ইসলাম ও সি আই ডির এস আই মিল্লাত ঘটনা স্থলে এসে লাশের সুরত হাল করেন।
এদিকে মৃত রোকসানা বেগমের ভাই তৈয়মুর রহমান,ও মেয়ে হাসিনা জানায় হবিবর রহমান কিছু দিন যাবত মানুষিক রোগি ছিলেন।

সার্কেল এসপি বলেন ঘটনা স্থল পরিদর্শন করেছি।এসময় লাশের সুরত হাল করতে গিয়ে দেখা যায় মাথার ডান পাশে কানের উপরে রডের সাবল দিয়ে কয়েক টি আঘাত করায় তিনি সেখানেই মারা যান।এবং খুনি নিজেই ঘটনার সত্যতা স্বীকার করেছেন।তবে খুনির পরিবার জানায় তিনি কিছুদিন যাবত মানুষিক সমস্যায় ভুগছিলেন। কিন্তু মানুষিক রোগের বিষয়ে কোন ডাক্টারের কাগজপত্র দেখাতে পারেনি।
মৃত রোকসানার ভাই নুরুল ইসলাম বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বলে জানিয়ে তদন্ত ওসি আব্দুল লতিফ শেখ।
You must be logged in to post a comment.